ভর্তি পরীক্ষা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলতি ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে ভর্তি পরীক্ষা আজ শনিবার অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে নয়টায় ‘এ’ ইউনিটের ও বিকেল আড়াইটায় ‘বি’ ইউনিটের পরীক্ষা শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৪৪৮টি আসনের বিপরীতে ৪১ হাজার ২৮৫ জন ভর্তির জন্য আবেদন করেছেন। ‘এ’ ইউনিটে ৬১৩টি আসনের বিপরীতে ১৫ হাজার ৯৬৭ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করেছেন। অপরদিকে ‘বি’ ইউনিটের মোট ৮৩৫টি আসনের বিপরীতে আবেদন করেন ২৫ হাজার ৩১৮ জন।