প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ডি ইউনিটের ভর্তি পরীক্ষা আজ সকাল ১০টা ও ই ইউনিটের ভর্তি পরীক্ষা আজ বেলা ২টায় অনুষ্ঠিত হবে। আগামীকাল সকাল ১০টা ও বেলা ২টায় হবে যথাক্রমে এফ ও জি ইউনিটের পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম জানান, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ গোপালগঞ্জ শহরের পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্য প্রতিষ্ঠানগুলো হলো সরকারি বঙ্গবন্ধু কলেজ, শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজ, শেখ হাসিনা গভ. গার্লস হাইস্কুল, গোপালগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। ভর্তি পরীক্ষা ও আসনবিন্যাস-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.bsmrstu.edu.bd জানা যাবে। ফরিদপুর অফিস