ভর্তি পরীক্ষা আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সমঞ্চান) শ্রেণীর ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ শনিবার। এ বছর প্রতি আসনের বিপরীতে ১০৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন।পাঁচ শিফটে (পালা) সকাল সাড়ে নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলবে ২০ অক্টোবর পর্যন্ত। আজ সকাল সাড়ে নয়টায় ‘এ’ ইউনিটের (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ) প্রথম শিফটের পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত বছর প্রায় দুই হাজার ৫০০ শিক্ষার্থী ভর্তি হয়েছিল। কিন্তু আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে হলে শিক্ষার্থীদের আসন নিশ্চিত করা এবং বিভাগে অতিরিক্ত শিক্ষার্থীর চাপ কমানোর লক্ষ্যে এ বছর ছয়টি অনুষদ ও দুটি ইনস্টিটিউটে দুই হাজার ২৬ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।সূত্র জানায়, এ বছর ভর্তি পরীক্ষায় মোট আবেদনপত্র জমা পড়েছে দুই লাখ ২০ হাজার ৯২২টি।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, পরীক্ষার আসন বিন্যাস জানার জন্য মুঠোফোনের খুদেবার্তায় JU S Unit Code Roll লিখে ৯৯৩৪ নম্বরে পাঠাতে হবে। ভর্তি পরীক্ষার ফলাফল জানার জন্য মুঠোফোনে JU R Unit Code Roll লিখে ৯৯৩৪ নম্বরে পাঠালে ফলাফল জানা যাবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটের কার্যালয় থেকে ভর্তি পরীক্ষার আসন বিন্যাস ও ফলাফল জানা যাবে।সূত্র জানায়, ভর্তি পরীক্ষার ফলাফল প্রতিটি পরীক্ষা শেষ হওয়ার তিন দিনের মধ্যে প্রকাশ করা হবে। ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.juniv.edu/addmission/) থেকে জানা যাবে। বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক প্রথম আলোকে বলেন, সব শিক্ষার্থীর হলে আসন বরাদ্দের বিষয়টি নিশ্চিত করা এবং বিভাগে শিক্ষার্থীর সংখ্যা যেন অতিরিক্ত না হয়, সে বিষয়টির দিকে লক্ষ্য রেখে প্রয়োজন অনুসারে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।