ভর্তি পরীক্ষা নিয়ে প্রস্তুতিমূলক বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্মান প্রথম বর্ষের (২০১১-১২ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন সহযোগী সংস্থার সঙ্গে বৈঠক করেছে। গতকাল বিকেলে এই বৈঠক উপাচার্যের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ।বৈঠক সূত্র জানায়, ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ উপায়ে সম্পন্ন করতে বৈঠকে আটটি সিদ্ধান্ত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক খান তৌহিদ ওসমান, প্রক্টর নাসিম হাসান, পুলিশের ডিআইজি মোকতার আহমেদ, পুলিশ সুপার জেড এ মোর্শেদ, হাটহাজারী সার্কেলের জ্যেষ্ঠ এএসপি বাবুল আকতার প্রমুখ।