ভর্তি পরীক্ষা ফের স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা দ্বিতীয় দফা স্থগিত করা হয়েছে। গত রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলী আশরাফের সভাপতিত্বে ভর্তি পরীক্ষা কমিটির এক সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ভর্তি পরীক্ষা কমিটির সদস্যসচিব মো. মজিবুর রহমান মজুমদার প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
১৮ ও ১৯ ডিসেম্বর ওই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর আগে গত ৬, ৭ ও ৮ নভেম্বর ওই পরীক্ষা হওয়ার কথা ছিল।
ভর্তিসংক্রান্ত যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.cou.ac.bd-তে জানা যাবে।