ভর্তি পরীক্ষা শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ শুক্রবার। প্রথম দিনে ‘খ’ ও ‘গ’ ইউনিটের পরীক্ষা এবং কাল শনিবার ‘ক’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার হলে হাতঘড়িসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ করা হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনায় দুটি ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করবেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২-এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপাচার্য এস এম ইমামুল হক। উপাচার্য বলেন, শিক্ষার্থীরা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বিশেষ করে হাতঘড়ি, ডিজিটাল ক্যালকুলেটর, মুঠোফোন, ব্লু-টুথ ডিভাইস নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবেন না। সেই সঙ্গে কোনো ধরনের ব্যাগও আনা যাবে না। অসদুপায় ঠেকাতে পরীক্ষা চলার সময় দুটি ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করবেন।