ভর্তি পরীক্ষা শুরু ২৭ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২৭ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ অনার্সের ভর্তি পরীক্ষা। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এস এম আকবর হোসাইনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও অনুষদের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোবাইল অপারেটর কোম্পানি টেলিটকে এসএমএসের মাধ্যমে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা।