প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা বিশ্ববিদ্যালয়ে এবার প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ৩ নভেম্বর। চলবে ৫ নভেম্বর পর্যন্ত। তা ছাড়া চলতি শিক্ষাবর্ষ থেকেই নতুন একটি স্কুল (অনুষদ) ও দুটি ডিসিপ্লিন (বিভাগ) চালু করা হচ্ছে। খুলনা বিশ্ববিদ্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, আইন স্কুল নামে এই নতুন স্কুলের অধীন আইন ও বিচার ডিসিপ্লিন এবং বর্তমান কলা ও মানবিক স্কুলের অধীন ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিন নামে নতুন দুটি ডিসিপ্লিন চালু হবে। চলতি শিক্ষাবর্ষেই শিক্ষার্থীরা ওই ডিসিপ্লিনে ভর্তির সুযোগ পাবেন। নতুন এ দুটি ডিসিপ্লিনের প্রত্যেকটিতে ৪০টি করে মোট ৮০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এ ছাড়া স্থাপত্য ও গণিত ডিসিপ্লিনে পাঁচটি করে মোট ১০টি এবং নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের দুটি আসন বাড়ানো হচ্ছে।