ভর্তি পরীক্ষা শুরু ৪ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফরম বিতরণ গত সোমবার শেষ হয়েছে। আগামী ৪ ডিসেম্বর ভর্তি পরীক্ষা শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টারের তথ্যমতে, এ বছর পাঁচটি অনুষদভুক্ত আটটি ইউনিটের অধীনে ১ হাজার ৬৯৫টি আসনের বিপরীতে মোট ৭২ হাজার ৯১০টি আবেদন জমা পড়েছে। সেই হিসাবে ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে ৪৩ জন ভর্তি-ইচ্ছুক প্রতিদ্বন্দ্বিতা করবেন। কম্পিউটার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. পরেশচন্দ্র বর্ম্মণ বলেন, ‘আগামী ১০ থেকে ২০ নভেম্বরের মধ্যে আবেদনকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট iu.ac.bd ভিজিট করে তাঁদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।’