ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ১৫ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময় আগামী ১৫ সেপ্টেম্বর ঠিক করা হয়েছে। প্রথম দিন ব্যবসায় শিক্ষা অনুষদের অধীন ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে।

গতকাল ডিনস কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিট, ১৬ সেপ্টেম্বর চারুকলা অনুষদের অধীনে ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞান অংশ, ২২ সেপ্টেম্বর কলা অনুষদের ‘খ’ ইউনিট, ২৩ সেপ্টেম্বর ‘চ’ ইউনিটের অঙ্কন অংশ, ১৩ অক্টোবর বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট এবং ২০ অক্টোবর সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে।