প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৮ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত এ পরীক্ষা হওয়ার কথা ছিল। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তি পরীক্ষার সময়সূচি পরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। ওয়েবসাইট থেকেই প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।