প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা হতে পারে আগামী ২৯ সেপ্টেম্বর। গতকাল সোমবার রাতে বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলের সভায় এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ইয়াসমিন হককে আহ্বায়ক করে ১৭ সদস্যবিশিষ্ট ভর্তি পরীক্ষা কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন প্রথম আলোকে বলেন, ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ধরা হয়েছে ২৯ সেপ্টেম্বর।