প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতালের মধ্যেও আজ সোমবার ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় দিনের ভর্তি পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আজ প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় ‘গ’ ইউনিটের পরীক্ষা নেওয়া হবে। পূর্বঘোষিত বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রথম শিফটে এবং বেলা তিনটা থেকে চারটা পর্যন্ত দ্বিতীয় শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।