প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আগামী ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক ও বিবিএ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা আগামী ১০ অক্টোবর থেকে শুরু হবে। বিশ্ববিদ্যালয়টিতে শেষবারের মতো ‘দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার’ সুযোগ পাচ্ছেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা।
গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান প্রথম আলোকে জানান, ভর্তি পরীক্ষা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী অক্টোবরের ১০, ১৭, ২৪ ৩১ ও ৭ নভেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে। অনুষদের নামগুলো পরে জানানো হবে। এ ছাড়া ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সবকিছু বিবেচনা করে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে৷