ভর্তি পরীক্ষা ১০ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তিপরীক্ষা ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সকাল সাড়ে নয়টায় ‘এ’, বেলা সাড়ে ১১টায় ‘সি’ ও বেলা তিনটা ১৫ মিনিটে ‘বি’ ইউনিটের পরীক্ষা শুরু হবে। পরীক্ষার সময় এক ঘণ্টা। পরীক্ষা হবে সরকারি অ্যাডওয়ার্ড কলেজে। ৬ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের www.pust-info.com ওয়েবসাইট থেকে ভর্তিপরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।