ভর্তি পরীক্ষা ১১ ও ১২ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১১ ও ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। কাল ১৩ সেপ্টেম্বর থেকে টেলিটক (প্রিপেইড) থেকে খুদে বার্তা (এসএমএস) পাঠিয়ে আবেদন করা যাবে। চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। গত বছরের চেয়ে এ বছর ৯১টি আসন বাড়ানো হয়েছে। ২০১৫-১৬ শিক্ষাবর্ষে মোট ১ হাজার ১১৮টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ku.ac.bd) পাওয়া যাবে। এ বছর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন নামের দুটি নতুন বিভাগ খোলা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা গেছে।