প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে অবস্থিত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ ডিসেম্বর। ওই দিন বেলা ১১টায় রাজধানীর বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আসনবিন্যাস শিগগিরই জানানো হবে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।