ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
গত রোববার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় সম্মেলনকক্ষে ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি ও উপাচার্য মো. শামসুদ্দীনের সভাপতিত্বে কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অন্যদের মধ্যে ভর্তি পরীক্ষা কমিটি-সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এর আগে গত ৬ ও ১৭ ডিসেম্বর দুটি পৃথক তারিখ নির্ধারণ করা হলেও অনিবার্য কারণে দুবারই ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছিল।