প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা ১৮ জানুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ছয়টি অনুষদের ভর্তি পরীক্ষা হবে।
এর আগে গত ১ ও ৬ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে দুবারই পরীক্ষা স্থগিত করা হয়।
প্রশাসনিক কর্মকর্তা খলিলুর রহমান জানান, এবার ভর্তি পরীক্ষায় প্রায় ৪০০ আসনের বিপরীতে অংশ নেবে পাঁচ হাজার ৭৭৮ শিক্ষার্থী। ভর্তিসংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.sau.ac.bd) পাওয়া যাবে।