ভর্তি পরীক্ষা ১৮ জানুয়ারি থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই পরীক্ষা ১৮ জানুয়ারি শুরু হবে। চলবে ২২ জানুয়ারি পর্যন্ত।
ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি ও উপাচার্য আবদুল হাকিম সরকারের সভাপতিত্বে কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৮ জানুয়ারি ‘এ’ ও ‘এইচ’ ইউনিট, ১৯ জানুয়ারি ‘বি’ ইউনিট, ২০ জানুয়ারি ‘সি’ ইউনিট, ২১ জানুয়ারি ‘ডি’, ‘ই’ ও ‘এফ’ ইউনিট এবং ২২ জানুয়ারি ‘জি’ ইউনিটের ভর্তি পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষাগুলো চারটি পালায় অনুষ্ঠিত হবে। পরীক্ষার ফল ২৫ জানুয়ারির মধ্যে প্রকাশিত হবে। মেধাতালিকা থেকে ভর্তি কার্যক্রম চলবে ১ থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। অপেক্ষমাণ তালিকা থেকে এবং বিভিন্ন কোটায় ভর্তি ও বিভাগ পরিবর্তনসংক্রান্ত কার্যক্রম চলবে ১৭ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
এর আগে দুবার তারিখ ঘোষণা করার পরও পরীক্ষা স্থগিত করা হয়।
এ বছর আটটি ইউনিটের ২২টি বিভাগে মোট এক হাজার ৪৬৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা হবে। পরীক্ষায় প্রতিটি আসনের বিপরীতে ৫১ জন লড়বেন।