ভর্তি পরীক্ষা ২০-২৮ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১০-২০১১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২০ থেকে ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ভর্তি কমিটির সদস্যসচিব আমিনুল ইসলাম জানান, এ বছর কলা ও বিজ্ঞান অনুষদে মোট পাঁচটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি ফরম বিতরণ ও জমা দেওয়ার তারিখ শিগগিরই জানানো হবে।উল্লেখ্য, এ বছর বিশ্ববিদ্যালয়ে আরও নতুন ছয়টি বিষয় চালুর ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য সৈয়দ গিয়াসউদ্দিন আহমেদ।