ভর্তি পরীক্ষা ২২ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা ২২ নভেম্বর থেকে শুরু হবে। চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তর থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, ‘ঘ’ ইউনিটের পরীক্ষা ২২ নভেম্বর, ‘গ’ ইউনিটের ২৩ নভেম্বর, ‘খ’ ইউনিটের ২৪ নভেম্বর, ‘ক’ ইউনিটের ২৫ নভেম্বর এবং ‘ঙ’ ইউনিটের পরীক্ষা ২৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। পাঁচটি ইউনিটের ১৬ বিভাগে মোট ৮২৫টি আসনের বিপরীতে ২২ হাজার ৯২০টি আবেদন জমা পড়েছে। পরীক্ষার আসনবিন্যাস ও অন্যান্য তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.jkkniu.edu.bd) দেওয়া হবে।