ভর্তি পরীক্ষা ২৩ অক্টোবর শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। পরীক্ষা ২৩ অক্টোবর শুরু হয়ে চলবে ২৬ অক্টোবর পর্যন্ত। ঘোষিত সময় অনুযায়ী, ২৩ অক্টোবর সকাল নয়টা থেকে A1 (বাংলা), বেলা ১১টা থেকে A2 (ইংরেজি), বেলা একটা থেকে A3 (দর্শন, ইতিহাস এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি) এবং বিকেল চারটা থেকে B (আইন ও বিচার) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৪ অক্টোবর সকাল নয়টা থেকে A4 (আরবি ও ইসলামিক স্ট্যাডিজ), বেলা ১১টা থেকে A5 (ভাষা), বেলা একটা থেকে A6 (নাট্যকলা ও সংগীত এবং চারুকলা) এবং বিকেল চারটা থেকে C (গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, পরিসংখ্যান, প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান, ফার্মেসি, পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এবং ফলিত গণিত) ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।২৫ অক্টোবর, মঙ্গলবার সকাল নয়টা থেকে H (অ্যাপ্লায়েড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং), বেলা ১১টা থেকে F1 (ভূগোল ও পরিবেশবিদ্যা এবং মনোবিজ্ঞান), বেলা একটা থেকে F2 (উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিদ্যা এবং ভূতত্ত্ব ও খনিবিদ্যা) এবং বিকেল চারটা থেকে D (হিসাববিজ্ঞান ও তথ্য-ব্যবস্থা, ব্যবস্থাপনা, মার্কেটিং এবং ফাইন্যান্স ও ব্যাংকিং) ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।২৬ অক্টোবর সকাল নয়টা থেকে G (জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, ফিশারিজ, এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন, অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স এবং ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি) এবং বেলা একটা থেকে E (অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, গণযোগাযোগ ও সাংবাদিকতা, লোকপ্রশাসন, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট, নৃবিজ্ঞান এবং ফোকলোর) ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্র স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে ভর্তি পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাসসহ প্রয়োজনীয় তথ্য ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের সংশ্লিষ্ট বিভাগ ও অনুষদ থেকে নিজ দায়িত্বে জেনে নেওয়ার জন্য বলা হয়েছে। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd থেকে জানা যাবে। পরীক্ষার্থীদের আসন বিন্যাস অনুযায়ী নির্ধারিত কক্ষেই পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষার কক্ষে মুঠোফোন আনা যাবে না বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আবদুস সোবহান ও সহ-উপাচার্য মুহম্মদ নূরুল্লাহ আসন্ন ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতা কামনা করেছেন।