ভর্তি পরীক্ষা ২৩ ও ৩০ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৩ ও ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে। এবার ছয়টি ইউনিটের অধীনে ১১ বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে।ইউনিটগুলো হলো: অ, ই, ঈ, উ, ঊ ও ঋ। অ, ই ও ঈ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৩ নভেম্বর এবং উ, ঊ ও ঋ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে। অ ইউনিটের অধীন বিভাগগুলো হলো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ই ইউনিটের অধীন বিভাগগুলো হলো ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিকস, গণিত, অ্যানালাইটিক্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি এবং পরিসংখ্যান, ঈ ইউনিটের অধীনে বিভাগ হলো ফার্মেসি, উ ইউনিটের অধীনে বিভাগ হলো ইংরেজি, ঊ ইউনিটের অধীন বিভাগগুলো হলো: সমাজবিজ্ঞান ও অর্থনীতি এবং ঋ ইউনিটের অধীনে বিভাগ হলো ব্যবস্থাপনা।শিক্ষার্থীরা আগামী ১ সে্বেম্বর রাত ১২টা ১ মিনিট থেকে ১০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত মুঠোফোনে ভর্তির আবেদন করতে পারবেন।