প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ৫টি অনুষদের ২০টি বিভাগে মোট ৮৮০ জন শিক্ষার্থীকে ভর্তি করা হবে। ২৩ ডিসেম্বর তিনটি ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।