ভর্তি পরীক্ষা ২৪ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ২৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রফিকুল আলম বেগ সাংবাদিকদের এ তথ্য জানান।

উপাচার্য জানান, প্রাথমিকভাবে ২৪ অক্টোবর সম্ভাব্য হিসেবে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আর সে আলোকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন এগিয়ে যাচ্ছে। তবে এই সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি চূড়ান্ত করবেন।