ভর্তি পরীক্ষা ২৪ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার নতুন তারিখ ২৪ ডিসেম্বর। পূর্বনির্ধারিত ১০ ডিসেম্বর ভর্তি পরীক্ষা হবে না বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। আবেদনপত্র সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর থেকে বাড়িয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্র জানিয়েছে, এই শিক্ষাবর্ষে পাঁচটি অনুষদে স্নাতক (সম্মান) শ্রেণীতে লেভেল-১, সেমিস্টার ১-এ সংরক্ষিত আসনসহ মোট ৩২৬ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি-ইচ্ছুক প্রার্থীদের পরীক্ষায় অংশ নেওয়ার জন্য মুঠোফোনে খুদেবার্তার মাধ্যমে নিবন্ধন করতে হবে। বিস্তারিত তথ্য www.sylhetagrivarsity.edu.bd ওয়েবসাইটেও পাওয়া যাবে।