ভর্তি পরীক্ষা ২৬ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় গতকাল বুধবার দুপুরে এ সিদ্ধান্ত হয়। এ সময় ভর্তি কমিটিও গঠন করা হয়। পরে বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করে উপাচার্য অধ্যাপক মো. আমিনুল হক ভূইয়া বলেন, বিদ্যমান বিষয়গুলোর পাশাপাশি এ বছর প্রথমবারের মতো সমুদ্রবিজ্ঞান বিষয়ে শিক্ষার্থী ভর্তি করা হবে। আবেদনের যোগ্যতা, আবেদনপ্রক্রিয়াসহ অন্যান্য বিষয় পরে ভর্তি কমিটির বৈঠকে চূড়ান্ত করে জানিয়ে দেওয়া হবে।