ভর্তি পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার পুনর্নির্ধারিত তারিখ ঘোষণা করা হয়েছে। পুনর্নির্ধারিত তারিখ অনুযায়ী আগামী ২৭ ও ২৮ ফেব্রুয়ারি এবং ১ মার্চ এ পরীক্ষা হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. ফায়েক উজ্জামানের সভাপতিত্বে গতকাল রোববার বিকেলে ভর্তিসংক্রান্ত কেন্দ্রীয় সমন্বয় কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ku.ac.bd/admission) পাওয়া যাবে।