ভর্তি পরীক্ষা ৩ নভেম্বর শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান (১ম বর্ষ) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ৩ ও ৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার সকালে উপাচার্য এম অহিদুজ্জামানের কার্যালয়ে ভর্তি-সংক্রান্ত কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মমিনুল হক  মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া হবে।