প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গতকাল সোমবার বিকেলে জরুরি সভা করে এ সিদ্ধান্ত জানিয়েছে।
এর আগে গত ১৪ ও ১৫ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনিবার্য কারণে তা স্থগিত করা হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফারুক হোসেন চৌধুরী জানান, ৩১ জানুয়ারি এক দিনেই সব ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল নয়টা থেকে ১০টা পর্যন্ত সি-ইউনিট, ১১টা থেকে ১২টা এ-ইউনিট ও বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত বি-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ভর্তি পরীক্ষায় ৪৫৫টি আসনের বিপরীতে অংশ নেবে ১৯ হাজার ৭০০ শিক্ষার্থী।