ভর্তি পরীক্ষা ৫ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপপরিচালক মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ভর্তি কমিটির সভাপতি মো. শামসুদ্দীনের সভাপতিত্বে ভর্তি কার্যক্রমবিষয়ক এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাতটি অনুষদকে তিনটি ইউনিটে ভাগ করে (‘এ’ ইউনিট সকাল ১০টা থেকে বেলা ১১টা, ‘বি’ ইউনিট দুপুর ১২টা থেকে বেলা একটা, ‘সি’ ইউনিট বেলা তিনটা থেকে বিকেল ৪টা পর্যন্ত) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট (www.pstu.ac.bd ) থেকে জানা যাবে।