প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম সেমিস্টারে ভর্তি পরীক্ষা আগামী ৯ অক্টোবর থেকে শুরু হবে। মুঠোফোন টেলিটকের মাধ্যমে ২৯ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষার আবেদন করা যাবে৷ গতকাল মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ অক্টোবর কলা ও আইন অনুষদ (বি ইউনিট), ১৬ অক্টোবর ব্যবসায় শিক্ষা অনুষদ (সি ইউনিট), ৩০ অক্টোবর বিজ্ঞান অনুষদ ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ (এ ইউনিট), ৬ নভেম্বর সামাজিক বিজ্ঞান অনুষদ (ডি ইউনিট) ও ১৩ নভেম্বর ড্রামা অ্যান্ড মিউজিক বিভাগ এবং ফাইন আর্টস বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ ছাড়া ভর্তি পরীক্ষা-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.jnu.ac.bd) পাওয়া যাবে।