ভর্তি পরীক্ষার আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের লেভেল-১, সেমিস্টার-১ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার আবেদনের মেয়াদ ২০ নভেম্বর বিকেল সাড়ে চারটার পরিবর্তে ২৪ নভেম্বর রাত ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে। এ ছাড়া ভর্তি-সংক্রান্ত অন্যান্য কার্যক্রম অপরিবর্তিত থাকবে। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শামসুদ্দীনের সভাপতিত্বে ভর্তি পরীক্ষা কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপপরিচালক মো. মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। আগামী ১৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা হবে।