প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসন্ন ২০১৩-১৪ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন ফরমের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্র জোটের নেতারা।
গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবনে সাংবাদিক সম্মেলন করে এ প্রতিবাদ জানান তাঁরা।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য দেন ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান। লিখিত বক্তব্যে বলেন, আসন সংকটকে পুঁজি করে প্রতিবছর বিশ্ববিদ্যালয়গুলোতে ফরমের মূল্য বৃদ্ধির মাধ্যমে কোটি কোটি টাকা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়। নিম্নমধ্যবিত্তের শেষ আশ্রয়স্থল পাবলিক বিশ্ববিদ্যালয়কেও ক্রমাগত বাণিজ্যিকীকরণ করা হচ্ছে। প্রতিবছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মাধ্যমে কোটি টাকা আয় হয়।