ভর্তি পরীক্ষার আবেদন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের (লেভেল-১ সেমিস্টার-১) ভর্তি পরীক্ষা আগামী ২৯ অক্টোবর বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার সকালে ভর্তি কমিটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। আজ বুধবার থেকে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আগামী ৬ অক্টোবর পর্যন্ত অনলাইন ও মুঠোফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে আবেদন করা যাবে। ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, শুধু বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি/সমমান এবং ২০১৫ ও ২০১৬ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় পাস করা শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। যোগ্যতা হিসেবে উভয় পরীক্ষায় সমষ্টিগতভাবে ন্যূনতম জিপিএ ৯ থাকতে হবে। ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।