ভর্তি পরীক্ষার আবেদন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন গতকাল রোববার থেকে শুরু হয়েছে। গতকাল সকাল ১০টায় উপাচার্য ফারজানা ইসলাম প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে ভর্তি পরীক্ষার এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।