ভর্তি পরীক্ষার আবেদনের সময় বৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চলতি ২০১২-১৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ভর্তি কমিটি সূত্র গতকাল শনিবার প্রথম আলোকে জানায়, ভর্তি পরীক্ষার আবেদনের শেষ সময় ১৫ অক্টোবর থেকে বাড়িয়ে ১৭ অক্টোবর রাত ১২টা করা হয়েছে। তবে ভর্তি পরীক্ষার তারিখ ২৪ নভেম্বর অপরিবর্তিত থাকবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভাপতি এবং এগ্রিকালচার ও মিনারেল সায়েন্স অনুষদের ডিন নারায়ণ সাহা ভর্তি পরীক্ষায় আবেদনের সময় বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন।