ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১৪–১৫ শিক্ষাবর্ষের প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। আজ সোমবার থেকে ৩০ সেপ্টেম্বর ভর্তি পরীক্ষার আবেদনপত্র সংগ্রহ করা যাবে। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর এ তথ্য জানিয়েছে। প্রার্থীদের বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে এবং ফি বাবদ ছয় শ টাকা ডাচ-বাংলা মোবাইল ব্যাংক লিমিটেডের মোবাইল ব্যাংকিং ব্যবস্থায় দিতে হবে।