প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৮ ও ২৯ অক্টোবর এবং ৪ ও ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। এবার আটটি অনুষদের অধীনে ২৩ বিভাগে ২ হাজার ২০৭ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। এ এবং বি ইউনিটের পরীক্ষা ২৮ অক্টোবর, সি এবং এইচ ইউনিটের পরীক্ষা ২৯ অক্টোবর, ডি এবং ই ইউনিটের পরীক্ষা ৪ নভেম্বর ও এফ এবং জি ইউনিটের পরীক্ষা ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীরা আজ ৯ সেপ্টেম্বর রাত ১২টা থেকে ১৮ অক্টোবর রাত ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.bsmrstu.edu.bd) বর্ণিত নিয়ম অনুসারে অনলাইনে আবেদন করতে পারবেন।