প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছয়টি অনুষদে স্নাতক (সম্মান) কোর্সের (লেভেল-১, সেমিস্টার-১) ভর্তি পরীক্ষা ২৮ নভেম্বরের পরিবর্তে ১৯ ডিসেম্বর বেলা দুইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক মো. আনিসুর রহমান সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন হওয়ায় পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনের সময়ও বাড়ানো হয়েছে। ১২ ডিসেম্বরের (ছুটির দিনসহ দিন-রাত ২৪ ঘণ্টা) মধ্যে শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।