ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী আগামী ৪ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু হবে, শেষ হবে ৮ ডিসেম্বর। সেই সঙ্গে আবেদনের সময়সীমাও বাড়িয়ে ৩১ অক্টোবর পর্যন্ত করা হয়েছে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়টিতে এবার স্নাতক শ্রেণিতে আগামী ১৯ নভেম্বর থেকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ বলেন, ‘অনিবার্য কারণবশত ভর্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এ-সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://www.iu.ac.bd/ থেকে জানা যাবে।’ ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি