খুলনা বিশ্ববিদ্যালয়ে সব স্কুল ও ইনস্টিটিউটে ২০১১-১২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) কোর্সে ভর্তি পরীক্ষা আগামী ৩, ৪ ও ৫ ডিসেম্বরের পরিবর্তে আগামী ৩০, ৩১ অক্টোবর ও ১ নভেম্বর অনুষ্ঠিত হবে। আগামী ২০ সেপ্টেম্বর থেকে ২০ অক্টোবর পর্যন্ত ভর্তি ফরম বিতরণ ও জমা নেওয়া হবে এবং ২৪ অক্টোবর যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। আগামী ৩০ অক্টোবর সকালে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এবং একই দিন বিকেলে চারুকলা ইনস্টিটিউট, ৩১ অক্টোবর সকালে জীববিজ্ঞান স্কুল এবং একই দিন বিকেলে ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল, ১ নভেম্বর সকালে সমাজবিজ্ঞান স্কুল এবং একই দিন বিকেলে কলা ও মানবিক স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ২৭ নভেম্বর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। ২০১১-১২ শিক্ষাবর্ষে ফার্মাসি ডিসিপ্লিনে ৩৫ জনের পরিবর্তে ৪০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। গত ২৫ আগস্ট উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।