ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ২৯ ও ৩০ নভেম্বর ভর্তি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পরিবর্তিত তারিখ অনুযায়ী এ, বি ও সি ইউনিটের ভর্তি পরীক্ষা ২৯ নভেম্বর এবং ডি, ই ও এফ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.bsmrstu.edu.bd) জানা যাবে।