ভর্তি পরীক্ষার তারিখ বদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ প্রথম সেমিস্টার স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তির আবেদন ফরম পূরণের সময়সীমা ২৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। একই সঙ্গে ভর্তি পরীক্ষার তারিখও পরিবর্তন করা হয়েছে। আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ভর্তি পরীক্ষা কমিটির সদস্যসচিব মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়। ভর্তিসংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট  www.cou.ac.bd -তে পাওয়া যাবে। টেলিটক প্রিপেইড মুঠোফোনে যেকোনো সময়ে আবেদন করা যাবে।