প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ইউনিটের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে।
ইউনিটগুলো হলো এইচ ১-৩ ইউনিট (জীববিজ্ঞান অনুষদ), জি ইউনিট (ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ) এবং কলা ও মানববিদ্যা অনুষদের বি২ (আরবি, ইসলামিক স্টাডিজ), বি৪ (পালি), বি৫ (নাট্যকলা), বি৬ (সংস্কৃত)।
এইচ ১-৩ ইউনিট ও জি ইউনিটের পরীক্ষা ২৯ নভেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে। আর কলা ও মানববিদ্যা অনুষদের ভর্তি পরীক্ষা ২৫ নভেম্বরের পরিবর্তে ৩০ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হবে।
ইউনিটগুলোর পূর্বঘোষিত পরীক্ষাকেন্দ্র ও সময় অপরিবর্তিত থাকবে। এ ছাড়া অন্যান্য ইউনিটের ভর্তি পরীক্ষার পূর্বঘোষিত সময়সূচিও অপরিবর্তিত থাকবে। গতকাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আকবর হোছাইন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।