প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষার নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
নতুন সূচি অনুযায়ী ২৩ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৮ দলের হরতাল-অবরোধের কারণে এর আগে চারবার ভর্তি পরীক্ষার তারিখ পরির্বতন করেও তা নেওয়া সম্ভব হয়নি। এ জন্য গত ৮ জানুয়ারি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.admission.ru.ac.bd) ও নোটিশ বোর্ড থেকে জানা যাবে।