ভর্তি পরীক্ষার নিবন্ধন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার নিবন্ধন গতকাল মঙ্গলবার শুরু হয়েছে। চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ছুটির দিনসহ দিন-রাতের যেকোনো সময় মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে নিবন্ধন করা যাবে। সব তথ্য সঠিক হলে ফিরতি এসএমএসে আবেদনকারীর নাম, নিবন্ধন ফি ও পিন নম্বর জানিয়ে সম্মতি চাওয়া হবে। তখন ১৬২২২ নম্বরে আরেকটি এসএমএস পাঠিয়ে সম্মতি জানাতে হবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৬, ৭, ৮ ও ১০ ডিসেম্বর। ১৮ ডিসেম্বর ফলাফল প্রকাশ করা হবে।