প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০১১-১২ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান কোর্সে ভর্তি পরীক্ষার প্রথম অপেক্ষমাণ তালিকা গতকাল রোববার প্রকাশ করেছে কর্তৃপক্ষ। তালিকায় ১২৪ জনকে রাখা হয়েছে।চুয়েটের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অপেক্ষমাণ তালিকা থেকে ১৯ ডিসেম্বর ভর্তি শুরু করা হবে। ওই দিন স্থাপত্য বিভাগে (খ গ্রুপ) মেধাক্রম ৩১ থেকে ৪২ পর্যন্ত এবং ইঞ্জিনিয়ারিং বিভাগে (ক গ্রুপ) ৫৭১ থেকে ৬৮২ পর্যন্ত ভর্তি করানো হবে। সকাল সাড়ে নয়টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভর্তির প্রক্রিয়া চলবে। এ সময় পরীক্ষার্থীদের প্রবেশপত্র, বিভিন্ন সনদপত্রসহ যাবতীয় কাগজপত্র সঙ্গে আনতে বলা হয়েছে। আসন খালি থাকা সাপেক্ষে আগামী ২৭ ডিসেম্বর দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হবে।