ভর্তি পরীক্ষার প্রবেশপত্র আজ রাত ১২টা পর্যন্ত সংগ্রহ করা যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তির জন্য যেসব শিক্ষার্থী অনলাইনে আবেদন করে সকল প্রক্রিয়া সম্পন্ন করেছেন, তাঁরা আজ শুক্রবার রাত ১২টা পর্যন্ত অনলাইনে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। এ সময়সীমার পর আর কোনো প্রবেশপত্র সংগ্রহ করা যাবে না। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। খবর বাসসের।